নেত্রকোণায় অনলাইন জুয়া খেলার অভিযোগে এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল হক তাকিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে অনলাইন জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেত্রকোণার বাইপাস সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইন জুয়া খেলার সময় মুজাহিদুল হক তাকিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তার বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মুজাহিদুল হক তাকি নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামের মো. মনজুরুল হকের ছেলে। তিনি এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় মুজাহিদুল হক তাকিকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে অনলাইন জুয়া আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


