১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:০৪

চীন থেকে বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির নৌ-কর্মকর্তাদের দাবি, এসব রাসায়নিক প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কুমপারান ও দেতিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলে ‘গারুদা জায়া-২৬’ অভিযানের সময় এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করে নৌবাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপতিয়ানা।
তিনি জানান, আফ্রিকার দেশ কমোরোসের পতাকাবাহী জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। পথে জ্বালানি নিতে বেলাওয়ান উপকূলে অবস্থান করছিল। এ সময় জাহাজটির অস্বাভাবিক গতিবিধি এবং যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সন্দেহ হয় টহলরত নৌসদস্যদের।
পরে কেআরআই সিগালু-৮৫৭ টহল জাহাজের সদস্যরা তল্লাশি চালিয়ে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটযুক্ত রাসায়নিক শনাক্ত করেন।
ডেনি সেপতিয়ানা বলেন, এই রাসায়নিক রকেটের প্রপেল্যান্ট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। তবে এটি সরাসরি বিস্ফোরক নয়; অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়।
তার দাবি, একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় চার টন এ ধরনের রাসায়নিক প্রয়োজন হতে পারে। সেই হিসাবে জব্দ করা রাসায়নিক প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
প্রাথমিক তদন্তে জাহাজটির কয়েকটি নথির মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কিছু নথির বৈধতা স্থগিত ছিল।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম মেট্রো টিভি-এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক পরিবহন ও শুল্কসংক্রান্ত আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো সংশ্লিষ্ট কারও অপরাধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।
চীন থেকে বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির নৌ-কর্মকর্তাদের দাবি, এসব র...
চীন থেকে বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির নৌ-কর্মকর্তাদের দাবি, এসব রাসায়নিক প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কুমপারান ও দেতিক -এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলে ‘গারুদা জায়া-২৬’ অভিযানের সময় এমভি...
▶টাইমস টুডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন