ইরানের শর্ত পূরণ না হলে চলমান যুদ্ধ আরও আক্রমণাত্মক পর্যায়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখবের বলেন, সর্বোচ্চ নেতার চূড়ান্ত কৌশল হলো—ইরানের দাবি ও শর্ত পূরণ না হলে যুদ্ধের ধরন আরও কঠোর হবে।
তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
মোখবের আরও বলেন, উপসাগরীয় মিত্রদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠবে।


