...|...|...

বিশ্ব

ইরানবিরোধী কার্যক্রম ঠেকাতে ইরাকের প্রতিশ্রুতির প্রশংসা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৯:০৯
Shares
ইরানবিরোধী কার্যক্রম ঠেকাতে ইরাকের প্রতিশ্রুতির প্রশংসা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে বেআইনি ও নিরাপত্তাবিরোধী কার্যক্রম ঠেকাতে ইরাকের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদির সাথে দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সুপ্রতিবেশীসুলভ সহযোগিতা আরও জোরদারে আল-আবুদির দৃঢ় সংকল্পের প্রশংসা করেন আরাঘচি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো বেআইনি বা নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে তৃতীয় কোনো পক্ষ যেন ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা বাগদাদের আইনগত দায়িত্ব।

আরাঘচির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের সহযোগীরা ইরাকসহ এই অঞ্চলের বিভিন্ন দেশের ভূখণ্ড ও আকাশসীমা অপব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও বেআইনি অভিযান চালিয়েছে।

এ ছাড়া ইরাকের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।