...|...|...

বিশ্ব

পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএকে যে শর্ত দিল ইরান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৮:০৭
Shares
পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএকে যে শর্ত দিল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা না জানানো পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ইসলামি বলেন, যতক্ষণ পর্যন্ত আইএইএ সামরিক হামলার নিন্দা জানাতে রাজি না হবে, ততক্ষণ হুমকি ও হামলার মুখে থাকা পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানাতে পারে না।

ভূগর্ভে পরমাণু স্থাপনা নির্মাণের বিষয়ে তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে, ইরান তথ্য গোপন করতে ভূগর্ভে পরমাণু স্থাপনা নির্মাণ করেছে। কিন্তু গোপনীয়তার জন্য নয়, নিরাপত্তার স্বার্থেই এসব স্থাপনা ভূগর্ভে নির্মাণ করা হয়েছে।

তার দাবি, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পরমাণু শিল্পকে বিভিন্নভাবে হামলা ও হুমকির মুখে ফেলা হয়েছে। এ কারণেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান।

যুদ্ধ চলাকালে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলতি মাসের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে।