...|...|...

জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০১
Shares
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর  প্রধান ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শুরু করলেন।