হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বাটজা’র প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
থার্ড টার্মিনালের বর্তমান অবস্থা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, আগের সরকার প্রকল্পটি অসম্পূর্ণ ও সমস্যাপূর্ণ অবস্থায় রেখে গেছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।
তিনি জানান, বর্তমান সরকার দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। এ বছরের মধ্যেই টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হতে পারে।
এ সময় বিমানমন্ত্রী আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে।


