...|...|...

জাতীয়

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান–এর একটি ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজি-৫৮৫ নম্বরের ওই ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন, পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে বিমানবন্দরে ব্যাপক তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযান এখনও চলমান রয়েছে জানিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বলা হয়েছে, এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।