রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হওয়া সংলাপে এ কথা বলেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবাইকে সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বিস্তারিত আসছে...

