...|...|...

রাজনীতি

১১ দলের কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৫
Shares
১১ দলের কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করতে সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে সংখ্যাগরিষ্ঠতার জোরে জন-আকাঙ্ক্ষা হরণ করা থেকে বিরত থাকতে হবে। অতীত সরকারের মতো সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করা হলে এর পরিণাম ভালো হবে না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, সংসদে নিষ্ফল আলোচনার মাধ্যমে সমাধানের কোনো পথ দেখছে না বিরোধী দল। এ কারণে বিরোধী দল রাজপথের আন্দোলন বেছে নিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও বিভিন্ন দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মিয়া গোলাম পরওয়ার জানান, সময় থাকতে সংস্কারের দাবি মেনে নেওয়া উচিত। তিনি বলেন, এখন দাবি মেনে নেওয়ার সুযোগ রয়েছে। পরবর্তীতে সময় শেষ হয়ে গেলে কিছু করার থাকবে না।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে আরও অস্থিতিশীল না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সাথে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সংস্কারের দাবিগুলো সময় থাকতে মেনে নেওয়া প্রয়োজন। তা না হলে পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।