...|...|...

খেলা

১০ জনের দল নিয়ে তুরস্ককে হারাল প্যারাগুয়ে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ভোর রাত ৫:১৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
১০ জনের দল নিয়ে তুরস্ককে হারাল প্যারাগুয়ে

ছবি: সংগৃহীত

ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দল হয়ে পড়ে প্যারাগুয়ে। লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। মুখ ঢেকে মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তা ভিএআরে চেক করেন। এরপর দেখান লাল কার্ড।

এর আগে কিক অফ বাঁশির মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা।