তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল।
আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।
বক্সের বাইরে থেকে তার নেওয়া শট তুরস্ক গোলরক্ষক উগুরকান চেকিরকে ফাঁকি দিয়ে জড়িয়েছে জালে।
উল্লেখ্য, দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচটা তাই প্যারাগুয়ে আর তুরস্ক দুই দলের জন্যই টিকে থাকার লড়াই।

