...|...|...

জাতীয়

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৫
Shares
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।  চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৫৩ জনে দাঁড়াল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের  নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।