...|...|...

সারাদেশ

সোমবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৭
Shares
সোমবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৫ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। রবিবার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ জন্য সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। প্রতিটি ধাপে সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম অংশ, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে।