...|...|...

রাজশাহী

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ২:০৫
Shares
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ মেরামত ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের অধীন সবকটি ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন, নগর, গোপালপুর, চান্দাই এবং দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকদের বিদ্যুৎহীন থাকতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।