জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বাগধানী ফিডারের বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর, বাগসারা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই এলাকায় মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া একই ফিডারের আওতাধীন তেঘর থেকে বাগধানী পর্যন্ত এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এসব এলাকায় আরও ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।


