...|...|...

শিক্ষা

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে ১১ দিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫২
Shares
সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে ১১ দিন

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে ১১ দিন। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে মোট ১১ দিন। এর মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে। এ মাসে ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ধর্মীয় ছুটি থাকবে।

এ ছাড়া মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি শনিবার হওয়ায় এ উপলক্ষে বাড়তি কোনো ছুটি পাওয়া যাবে না। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

এদিকে চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রয়েছে আরও তিনদিনের সরকারি ছুটি। ফলে আগস্ট মাসে ক্লাস হবে ১৯ দিন।