...|...|...

সারাদেশ

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন-বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে। তখন জানতে পারি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে যাই এবং একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করি।

তিনি আরও বলেন, তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।