...|...|...

সারাদেশ

ভারত যাওয়ার সময় চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭
Shares
ভারত যাওয়ার সময় চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পাসপোর্ট নম্বর A02034432 এবং ভিসা নম্বর VN3859815। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছিলেন। তার বাবার নাম আব্দুল হাই। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের বাসিন্দা।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এসআই তারেক জানান, আমিসুলের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার আনিসুলকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।