সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে ১০টি পদে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে (১৮ জুন)আবেদন শুরু হয়েছে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
পদের বিবরণ

আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : ঢাকা
বয়স : ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সরকারি কর্মচারী হাসপাতাল। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬-৯ নং পদের জন্য ১১২ টাকা, ১০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

