...|...|...

তথ্যপ্রযুক্তি

সন্তানকে নিয়ন্ত্রণে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
সন্তানকে নিয়ন্ত্রণে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

অল্প বয়সী সন্তানদের নিয়ন্ত্রণ করতে আরও সুবিধা এনে দেওয়ার লক্ষ্যে নতুন ফিচার আনছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকার ও নিয়ন্ত্রকদের চাপ বাড়ার মধ্যেই এ উদ্যোগ নিয়েছে মেটা’র মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

নতুন ব্যবস্থার আওতায় বাবা-মা জানতে পারবেন, তাদের সন্তান কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়েছে বা কোনো গ্রুপ ছেড়েছে কি না। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও থাকবে।

তবে সন্তানের ব্যক্তিগত বার্তা বা কল দেখার কিংবা শোনার সুযোগ বাবা-মাকে দেওয়া হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত বার্তা ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল বাধ্যতামূলক নয়। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা এ বিষয়টিকে এর একটি দুর্বলতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই ব্যবস্থা মেটাকে বয়স যাচাইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরতা কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে অভিভাবক ও কিশোরদের ওপর কিছু দায়িত্বও দেয়া হচ্ছে।

নাভারা বলেন, মেটা নিয়ন্ত্রকদের দেখাতে চাইছে যে শিশুদের নিরাপত্তায় তাদের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্যারেন্টাল কন্ট্রোল চালু করা হচ্ছে। তবে তার মতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাস্তবে কতসংখ্যক পরিবার এসব নিয়ন্ত্রণ ব্যবহার করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অভিভাবকরা যেকোনো সময় এসব নিয়ন্ত্রণ পরিবর্তন বা বন্ধ করতে পারবেন। একটি অভিভাবক-নির্ধারিত পিনের মাধ্যমে সেটিংস পরিচালনা করা যাবে। কিশোররা নিজেরা নিয়ন্ত্রণগুলো বন্ধ করতে চাইলে ওই পিন প্রয়োজন হবে।


নতুন ব্যবস্থায় অভিভাবকরা—


*সন্তানের প্রোফাইল ছবি কে দেখতে পারবে, তা নির্ধারণ করতে পারবেন।

*কে সন্তানকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

*হোয়াটসঅ্যাপ চ্যানেলস কীভাবে ব্যবহার করা যাবে, সে বিষয়ে সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারবেন।

*মেটা এআই ব্যবহারের ক্ষেত্রে ১৩+ বয়সের ডিফল্ট সেটিং অথবা আরও কঠোর ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে পারবেন।

*সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ ছাড়লে সে সম্পর্কে জানতে পারবেন।

*হোয়াটসঅ্যাপের চ্যানেলস সুবিধার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপরিচিত ব্যক্তি ব্যবহারকারীদের কাছে কনটেন্ট পাঠাতে পারেন।