...|...|...

তথ্যপ্রযুক্তি

আগামী পাঁচ বছরে দ্রুত বাড়বে যে ৩ দক্ষতার চাহিদা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১:০৯
Shares
আগামী পাঁচ বছরে দ্রুত বাড়বে যে ৩ দক্ষতার চাহিদা

ছবি: সংগৃহীত

প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং কর্মক্ষেত্রে নতুন নতুন চাহিদার কারণে আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বেশ কিছু দক্ষতার গুরুত্ব বাড়তে পারে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, তথ্য বিশ্লেষণ, সৃজনশীল চিন্তা ও নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতাও ক্যারিয়ারে এগিয়ে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং ও পরিবেশবান্ধব প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসব দক্ষতা অর্জনের জন্য অনলাইনেই রয়েছে নানা বিনা মূল্যের শেখার সুযোগ।

ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নবিষয়ক লেখক সানাউল মাওলা আগামী পাঁচ বছরে গুরুত্ব পেতে পারে এমন ১০টি দক্ষতার তালিকা তুলে ধরেছেন। পাশাপাশি এসব দক্ষতা শেখার উপায় ও অনলাইন প্রশিক্ষণের কিছু উৎসও উল্লেখ করেছেন।

১. কৃত্রিম বুদ্ধিমত্তা ও কাজের স্বয়ংক্রিয়করণ

চাকরি ও ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সাথে এ প্রযুক্তি কাজে লাগানোর দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কনটেন্ট তৈরি, গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয় করার কৌশল জানা প্রয়োজন।

এ জন্য চ্যাটজিপিটি, ক্লদ ও জেমিনির মতো এআই টুল ব্যবহার শেখার পাশাপাশি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা নিতে হবে। মেক ডটকম, জ্যাপিয়ার ও এনএইটএনের মাধ্যমে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করার অনুশীলন করা যেতে পারে। বাস্তব সমস্যার সমাধানে এআই ব্যবহার করে কয়েকটি প্রকল্প তৈরি করাও কাজে আসবে।

২. ডেটা সায়েন্স ও ডেটা অ্যানালিটিকস

প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হবে।

এ দক্ষতা অর্জনে প্রথমে মাইক্রোসফট এক্সেল ও গুগল শিটস শিখতে হবে। এরপর পরিসংখ্যান, মৌলিক গণিত, এসকিউএল এবং ডেটাবেজ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে হবে। পাওয়ার বিআই অথবা ট্যাবলুর মাধ্যমে ড্যাশবোর্ড তৈরি এবং পাইথন দিয়ে তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার অনুশীলন করা যেতে পারে।

নিজের দক্ষতা প্রমাণে বিক্রয়, বিপণন ও গ্রাহকসংক্রান্ত তথ্য ব্যবহার করে অন্তত তিনটি বাস্তবভিত্তিক প্রকল্প তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক সিকিউরিটি

ব্যাংক, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তার গুরুত্ব বাড়ছে। সাইবার হামলা প্রতিরোধ, নেটওয়ার্ক সুরক্ষা এবং ডিজিটাল তথ্য নিরাপদ রাখার দক্ষতা এ ক্ষেত্রে প্রয়োজন হবে।

শুরুতে কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ের মৌলিক বিষয় শিখতে হবে। এরপর টিসিপি/আইপি, ডিএনএস, ফায়ারওয়াল ও নেটওয়ার্ক নিরাপত্তা সম্পর্কে জানতে হবে। লিনাক্স ব্যবহারের পাশাপাশি নৈতিক হ্যাকিংয়ের ধারণা নিতে হবে।

বৈধ প্রশিক্ষণ প্ল্যাটফর্মে হাতে কলমে অনুশীলন এবং কম্পটিয়া সিকিউরিটি প্লাসের মতো সার্টিফিকেশনের প্রস্তুতিও নেওয়া যেতে পারে।