...|...|...

জাতীয়

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১২
Shares
সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এর বিরোধিতা করে বিরোধীদল। পরে তারা ওয়াকআউট করেন।

এদিন অধিবেশনের একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ এর ওপর আলোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান। পরে স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে ওয়াকআউটের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, এই বিল দু’টির বিষয়ে আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। মানবাধিকার সংক্রান্ত যে বিল এসেছে সেখানে আইনের স্পষ্ট দ্বৈতপ্রয়োগ রয়েছে। মানবাধিকার কমিশনকে একটি ইউনিফর্ম অথরিটি দেয়া হয়নি।