...|...|...

ক্যাম্পাস

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৭
Shares
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।

ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।