...|...|...

রাজনীতি

শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫০
Shares
শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়েছে।

সকাল ৭টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ শেষে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে।

চট্টগ্রামগামী পথে কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে চারটি পথসভা অনুষ্ঠিত হবে। প্রতিটি সভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট মুক্তাঙ্গনের অবস্থান কর্মসূচি থেকে চার বিভাগে লংমার্চসহ একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ হচ্ছে।

এরপর পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালিত হবে। সবশেষে ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ করা।