...|...|...

খেলা

রিয়াল ছাড়ছেন ব্রাজিলের এনড্রিক, গন্তব্য ভিলা?

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, বিকেল ৩:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১২:৫৮
Shares
রিয়াল ছাড়ছেন ব্রাজিলের এনড্রিক, গন্তব্য ভিলা?

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনড্রিককে ধারে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ২০২৬ - ২৭ মৌসুম সামনে রেখে ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার জন্য প্রিমিয়ার লিগের ক্লাবটি শিগগিরই প্রস্তাব দিতে পারে। রিয়াল মাদ্রিদও তাকে সাময়িকভাবে ইংল্যান্ডে পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেওয়ায় ভিলার সম্ভাবনা বেড়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিক রামোন আলভারেজ দে মোন জানিয়েছেন, আসন্ন মৌসুমে এনড্রিককে প্রিমিয়ার লিগে পাঠানোর পরিকল্পনা করছে রিয়াল। নতুন দুই ফরোয়ার্ড কার্লোস এসপি ও ইয়ান দিয়োমান্দের আগমন তার নিয়মিত খেলার সুযোগ কমিয়ে দিতে পারে। তাই তাকে ধারে পাঠানোর পথ বেছে নিতে পারে স্প্যানিশ জায়ান্টরা।

এনড্রিককে পাওয়ার দৌড়ে অ্যাস্টন ভিলাই অন্যতম আগ্রহী ক্লাব হতে পারে। চলতি গ্রীষ্মের দলবদলে আক্রমণভাগ শক্তিশালী করতে বেশ কয়েকজন ফরোয়ার্ডের সাথে যোগাযোগ করেছে বার্মিংহামের ক্লাবটি। এর মধ্যে মরগান রজার্স চেলসিতে চলে যাওয়ায় তার জায়গায় নতুন একজন আক্রমণভাগের খেলোয়াড় প্রয়োজন ভিলার।

ইতিমধ্যে ধারে আলেহান্দ্রো গারনাচোকে দলে নেওয়ার পথে এগিয়েছে ভিলা। এনড্রিকের ক্ষেত্রেও একই ধরনের চুক্তির চেষ্টা করতে পারে তারা। রিয়ালের সাথে ধারের চুক্তি সম্ভব হলে ভিলার জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নেওয়া তুলনামূলক সহজ হতে পারে।

এনড্রিককে নিয়ে আগ্রহের অন্যতম কারণ তার বহুমুখী খেলার দক্ষতা। ডান প্রান্তের উইঙ্গার ও কেন্দ্রীয় ফরোয়ার্ড—দুই পজিশনেই খেলতে পারেন তিনি। ফলে অ্যাস্টন ভিলার প্রধান কোচ উনাই এমেরির আক্রমণভাগে বাড়তি বিকল্প তৈরি হবে। গত মৌসুমে লিওঁতে ধারে খেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এনড্রিক। লিগ ওয়ানে ১৬ ম্যাচে ১২টি গোল-অবদানের রেকর্ড গড়েন তিনি। এমন পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগে তার সম্ভাব্য আগমন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, রিয়ালের সাথে আলোচনা করে ভিলা শেষ পর্যন্ত তাকে ধারে নিতে পারে কি না।