...|...|...

রাজধানী

রাজধানীতে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ কারবারি গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
রাজধানীতে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ কারবারি গ্রেফতার

গ্রেফতার মো. আরিফুল আলম খান (৪৫)। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফুল আলম খান (৪৫) নামের এক জালনোট কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় তার কাছ থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরইউ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি চৌকস দল রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ জালনোটসহ আরিফুল আলম খানকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।