...|...|...

অপরাধ

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, দুপুর ২:১৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৮
Shares
রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় ২ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরের দিকে  দক্ষিণখান কাওলা টেকবাড়ী এলাকায় উদ্দিন হাজির বাসায় ঘটনাটি ঘটে।

শিশুটির মা জানান, তারা কাওলার ওই বাসায় ভাড়া থাকেন। শিশুটিকে ঘরে রেখে গেলে প্রতিবেশীরা তাকে দেখে রাখত। 

তিনি আরও জানান, আজ দুপুর ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যান তিনি। দুপুর আড়াইটার দিকে বাসায় এসে শিশুটির পরনের পোশাক ভেজা এবং রক্ত দেখতে পান। তাৎক্ষণিক শিশুটিকে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পাশের বাসার ১০ বছরের এক এক ছেলেশিশু আমার শিশুর সঙ্গে সার্বক্ষণিক থাকত। সেই আমার শিশুর সঙ্গে এমন কাজ করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির যৌনাঙ্গে ইনজুরি আছে। সেটি রিপিয়ারিং করা হচ্ছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে কাওলা এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের খবর পেয়েছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।