...|...|...

রাজধানী

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৯
Shares
যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সাথে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং শুক্রবার (১৬ অক্টোবর) সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।