...|...|...

সারাদেশ

যুবলীগ নেতা গোলাম কিবরিয়া গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৯
Shares
যুবলীগ নেতা গোলাম কিবরিয়া গ্রেফতার

গোলাম কিবরিয়া খোকন। ছবি: নিজস্ব

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গোলাম কিবরিয়া খোকন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় করা মামলায় গোলাম কিবরিয়া খোকনকে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে খোকনের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ নূরী। তিনি দাবি করেন, কোনো মামলা ছাড়াই অবৈধভাবে খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।