...|...|...

জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে হওয়া বিদ্যুৎ বিভ্রাট নিরসন হয়েছে: পিজিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
যান্ত্রিক ত্রুটির কারণে হওয়া বিদ্যুৎ বিভ্রাট নিরসন হয়েছে: পিজিবি

ছবি: সংকগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশের সব বিদ্যুৎ গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র সচল রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো ধাপে ধাপে চালু করায় উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। উৎপাদন বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার কথা জানায় সংস্থাটি। এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর জাতীয় গ্রিডের কার্যক্রম স্বাভাবিক করতে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তত্ত্বাবধানে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে গ্রিড পুনরুদ্ধারের কার্যক্রম শেষ হয় বলে জানানো হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গ্রিড লাইন ও উপকেন্দ্রগুলো সচল হলেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে কেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এ কারণে কিছু এলাকায় সাময়িকভাবে লোডশেডিং হতে পারে। উৎপাদন বাড়ার সাথে সাথে পরিস্থিতির উন্নতি হবে।

আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের তাৎক্ষণিক কারিগরি কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি সংস্থাটি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ