...|...|...

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বিভাগীয় কমিশনার ও পরিচালকের অপসারণ দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৪
Shares
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বিভাগীয় কমিশনার ও পরিচালকের অপসারণ দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ না করার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ দাবি করেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সাথে প্রকৃত হতাহতদের সংখ্যা প্রকাশ এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে সরকারি কোষাগার থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়।