...|...|...

সারাদেশ

মধ্যপ্রাচ্য সংকট কাটলে কমবে জ্বালানি তেলের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
মধ্যপ্রাচ্য সংকট কাটলে কমবে জ্বালানি তেলের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জ্বালানী তেল আমদানী করে, আমরা যেখান থেকে আমদানী করি সেখানে যুদ্ধাবস্থা চলছে, সারা পৃথিবী এর কুফল ভোগ করছে, সারা পৃথিবীতে জ্বালানী তেলেরে মূল্য বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নাগরিক সেবার বিষয়ে। হাসপাতাল গুলোতে পদ আছে কিন্ত জনবল নেই। মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুণ্য পদগুলো দ্রুত পুরণ করা হবে। যাতে তাৎক্ষনিকভাবে নাগরিক সেবা বাড়ানো যায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।