ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে (২৪ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ০১ আগস্ট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম : সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার- রিসোর্স ডেভেলপমেন্ট
চাকরির ধরন : ফুল টাইম
পদসংখ্যা : ১টি
লোকবল : ১ জন
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ১টি উৎসব বোনাস-সহ প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা : আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, গ্রামীণ উন্নয়ন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।ফাউন্ডেশন এবং কর্পোরেট দাতাসহ বেসরকারি দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহে দক্ষতা।সর্বনিম্ন ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
আবেদন যেভাবে : আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।


