...|...|...

চাকরি

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৫
Shares
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি : সংগৃহীত

প্রাণ গ্রুপ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি প্রতিষ্ঠানটি এমটিও - এইচআর পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এরই মধ্যে ২৬ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, চলবে  আগামী ০৬ অক্টোবর পর্যন্ত।  নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: এমটিও - এইচআর
পদসংখ্যা: ০৫টি 
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, হিউমান রিসোর্সে ম্যানেজমেন্টে বিবিএ
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড) ব্যবহারে দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ২৭ বছর
কর্মস্থল: ঢাকা 
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬