...|...|...

বিশ্ব

মুসলিম প্রার্থী এল-সায়েদের সমাবেশে উচ্ছ্বাসের জোয়ার, বিজয় উদযাপনে সমর্থকেরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:২০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৯
Shares
মুসলিম প্রার্থী এল-সায়েদের সমাবেশে উচ্ছ্বাসের জোয়ার, বিজয় উদযাপনে সমর্থকেরা

ছবি: সংগৃহীত

আবদুল এল-সায়েদ মঞ্চে উঠে নিজের দাবি করা বিজয় উদযাপন করতে গেলে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। করতালি, স্লোগান আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

তবে ভোট গণনা এখনো চলছে। এখন পর্যন্ত কোনো সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে বিজয়ীর পূর্বাভাস দেয়নি।

ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি জানায়, এল-সায়েদের নাম ধরে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। ইতিহাসের সম্ভাব্য একটি মুহূর্ত ধারণ করতে অসংখ্য মানুষ আইফোন উঁচিয়ে ধরেন। একজন মুসলিম প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হতে পারেন—এমন সম্ভাবনাকে ঘিরে সমাবেশে তৈরি হয় বিশেষ আবেগঘন পরিবেশ। অনেককে আনন্দে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়।

কনসার্টের দর্শকদের মতো সমস্বরে এল-সায়েদের প্রচারণার স্লোগানগুলোও আওড়াতে থাকেন তারা। স্লোগানগুলো ছিল—‘রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করো, অর্থ রাখো মানুষের পকেটে এবং সবার জন্য মেডিকেয়ার।’

সমর্থকদের উদ্দেশে এল-সায়েদ বলেন, তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণা ছিল তাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে কদর্য প্রচারণাগুলোর একটি। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এল-সায়েদের এই অগ্রগতিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন প্রগতিশীল রাজনৈতিক ধারার সমর্থকেরা। তাদের একজন বলেন, এখন থেকে আর কখনো শুনতে চান না যে প্রগতিশীলরা নির্বাচনে জিততে পারে না।