...|...|...

বিশ্ব

ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬
Shares
ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর এ বিষয়ে কথা বলেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ এর মধ্যে ‘বড় ধরনের আঘাত’ও থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।’

এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্পের ভাষায়, জ্বালানির পেছনে বেশি অর্থ ব্যয় করতে হওয়ায় মানুষ অসন্তুষ্ট হয়েছে।

নির্বাচনের ফলাফলকে নিজের প্রেসিডেন্ট মেয়াদের জন্য কোনো ‘ধাক্কা’ হিসেবে দেখছেন না বলেও জানান ট্রাম্প। যদিও ধারণা করা হচ্ছে, কংগ্রেসের উভয় কক্ষেই আসন হারাতে যাচ্ছে তার দল।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন বড় জয়ের অপেক্ষায় ছিল। অবশেষে তারা তা অর্জন করেছে। এ জন্য তাদের ‘ভালো কাজ’ করার অভিনন্দনও জানান তিনি।

সাক্ষাৎকারে গত দুই বছরের অর্জনও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।