...|...|...

খুলনা

মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫ বাড়িতে আগুনের দাবি মিথ্যা: পুলিশ

যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩১
Shares
মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫ বাড়িতে আগুনের দাবি মিথ্যা: পুলিশ

যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি বলেন, মনিরামপুরের কোনো সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে মিথ্যা তথ্য ছড়ানোর সাথে সংশ্লিষ্ট ছয়টি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ সময় গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার আহ্বান জানায় পুলিশ।