...|...|...

বিশ্ব

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০২
Shares
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

ছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপ হিসেবে দেখছে না তেহরান।

মুসলিমদের পবিত্র শহর মক্কায় শুক্রবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতাদের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, নতুন এই নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ইরান দেখছে না।

তিনি বলেন, চুক্তিটি শুধু ইরানকে লক্ষ্য করে করা হয়েছে—এমন কোনো ধারণা তেহরানের নেই। বরং এটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে নতুন আঞ্চলিক চিন্তার প্রতিফলন।

বাঘাই আরও বলেন, এই চুক্তি বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীলতার পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর আঞ্চলিক দেশগুলোর বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই