...|...|...

ধর্ম

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার নামাজ পড়াবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৫
Shares
মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আজ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দেশটির প্রখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ উসামাহ খাইয়াত

আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত।

১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম শায়খ আব্দুল্লাহ এবং দাদার নাম আব্দুল গনি। তার বাবা শায়খ আব্দুল্লাহও মসজিদুল হারামের ইমাম ও খতিব ছিলেন।

শিক্ষাজীবনে ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন শায়খ উসামাহ। পরে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সাল থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ আব্দুল বারি আস-সুবাইতি

অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি।

১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

শিক্ষাজীবনে ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। এরপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামি শরিয়া অনুষয়ে ভর্তি হন। সেখানে ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।