...|...|...

খেলা

ভারতের ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
ভারতের ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি

ছবি: সংগৃহীত

দেশের মাটিতে আগামী ৩৫টি ম্যাচের জন্য তিন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ চ্যাটজিপিটি-এর সাথে করা এই চুক্তি থেকে বোর্ডের আয় হবে মোট ১২৯ কোটি ৮৫ লাখ টাকা। একই সময়ে নতুন টাইটেল স্পনসর খোঁজার কাজও চালিয়ে যাচ্ছে বিসিসিআই।

২০২৮ সালের মার্চ পর্যন্ত ভারতের মাটিতে হতে যাওয়া ৩৫ ম্যাচের জন্য মঙ্গলবার তিন প্রতিষ্ঠানের সাথে চুক্তির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ক্যাম্পা কোলা প্রতি ম্যাচে কোটি ৩১ লাখ টাকা এবং এসবিআই লাইফ চ্যাটজিপিটি ম্যাচপ্রতি কোটি ২০ লাখ টাকা করে দেবে বিসিসিআইকে।

বিসিসিআইয়ের আগের টাইটেল স্পনসর ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ২০২৬ সালের আগস্টে তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন টাইটেল স্পনসর খুঁজছে বোর্ড। তবে নতুন তিন সহযোগী অংশীদার চূড়ান্ত হলেও এখনো টাইটেল স্পনসর পায়নি তারা।

নতুন চুক্তির জন্য বিসিসিআই যে মূল্য আহ্বান করেছিল, সেখানে সবচেয়ে বেশি মূল্য দেয় ক্যাম্পা কোলা। প্রতিযোগিতায় থাকা বিসলারি ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে পেছনে ফেলে চুক্তি পায় রিলায়্যান্সের মালিকানাধীন এই কোমল পানীয় প্রতিষ্ঠান।

অন্যদিকে এসবিআই লাইফ চ্যাটজিপিটি প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে দেবে কোটি ২০ লাখ টাকা করে। সব মিলিয়ে ৩৫ ম্যাচ থেকে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১২৯ কোটি ৮৫ লাখ টাকা আয় করবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এই আয়ের পাশাপাশি দ্রুত নতুন টাইটেল স্পনসরও খুঁজে নিতে চাইছে বিসিসিআই। ফলে ঘরের মাঠে ভারতের পরবর্তী ম্যাচগুলো ঘিরে বাণিজ্যিক দিক থেকেও বড় চুক্তির পথে এগোচ্ছে বোর্ড।