...|...|...

জাতীয়

ভারতে পাচার হওয়া দুই তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
ভারতে পাচার হওয়া দুই তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর

দুই তরুণী ঝর্ণা আক্তার (১৯) ও রিমা খাতুন (২০)। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের হওয়া  দুই তরুণী ঝর্ণা আক্তার (১৯) ও  রিমা খাতুন (২০) কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করেছে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ এবং বিজিবি-ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।

বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ এবং বিজিবি-ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই তরুণী জানান, প্রায় দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। পরে মহারাষ্ট্রের একটি পাল্লার কারখানায় তারা কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাগারে থাকার পর তাদের মুম্বাইয়ের একটি হোমে রাখা হয়। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। ফেরত আসা দুই তরুণীর বাড়ি ময়মনসিংহ ও খুলনা জেলায় বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারত থেকে আসা দুই বাংলাদেশি তরুণীর ইমিগ্রেশন-সংক্রান্ত কাগজপত্রের কার্যক্রম সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নেওয়া হবে তাদের। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।