...|...|...

জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩২
Shares
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অতীতের তিক্ততা পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক এবং আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলকে দেখাশোনা করেছেন।

দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে স্পিকার জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। আলোচনায় অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সফরে পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি দেশটির আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় বলে অভিহিত করেন।