...|...|...

সারাদেশ

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন (৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার) ডিজেল বাংলাদেশে এসেছে। ভারতের আসামের নুমানিগর রিফাইনারি থেকে আসা এই চালান দিনাজপুরের পার্বতীপুর রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়, যা ১৩ সেপ্টেম্বর রাতে পার্বতীপুর ডিপোতে গ্রহণ শেষ হয়। ভারত থেকে আমদানি করা এই জ্বালানি তেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে সমানভাবে বণ্টন করা হয়।

২০১৮ সালের ৯ এপ্রিল ভারতের সাথে ১৫ বছরের চুক্তিতে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত হয়। তবে ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল দেশে এসেছে।

বাংলাদেশে পাইপলাইনটির দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার, যা পঞ্চগড় ও নীলফামারী হয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত মাটির নিচে বিস্তৃত।