...|...|...

রাজনীতি

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন। ছবি: সংগৃহীত

আজ ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের (জাইমা রহমান) জন্মদিন। তিনি একজন আইনজীবী এবং জাতিসংঘের একজন আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার)।

জাইমা রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তার দাদা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেন তিনি। একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও তার নিজস্ব মেধা, যোগ্যতা ও দূরদর্শিতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন।

নতুন বছরে পদার্পণ মুহূর্তে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা—মেধা, আত্মপ্রত্যয় ও মানবিক মূল্যবোধের শক্তিতে বলীয়ান হয়ে ব্যারিস্টার জাইমা রহমান আগামীদিনে আইন, সমাজ ও বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা রাখবেন।

শুভ জন্মদিন, ব্যারিস্টার জাইমা রহমান!