...|...|...

রাজনীতি

ক্ষমতার ৮ মাসেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৯
Shares
ক্ষমতার ৮ মাসেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ক্ষমতায় আসার আট মাসের মধ্যেই বিএনপি টালমাটাল অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, বিএনপি সরকার শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ করেন।

জনসভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী থাকা অবস্থায় সরকারের উন্নয়নের জন্য এই জেলায় যত টাকা বরাদ্দ এনেছেন, তার সবটাই লুটপাট করেছে বিএনপির চাঁদাবাজরা।

বিএনপির বিভিন্ন কর্মসূচি নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা দিতে গিয়েও বিএনপি দুর্নীতি করেছে।

এদিকে, ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেন গোলাম পরওয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অনেক বড় নেতার পরিবারের সদস্যরা ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন।