বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত নাম মোহাম্মদ। ধারণা করা হয়, বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটিরও বেশি মানুষের নাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সম্মান জানিয়ে 'মোহাম্মদ' রাখা হয়েছে।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম সম্পর্কে জানতে চাইলে কৃত্তিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ এ তথ্য প্রদান করে।
এছাড়া বিশ্ব জ্ঞানকোষ উইকিপিডিয়ার তথ্যমতে আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো , সিয়েরা লিওন, সোমালিয়া, বাংলাদেশ , ইরান , কুয়েত , কিরগিজস্তান, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান, দুবাই , সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ।
উল্লেখ্য, সবচেয়ে জনপ্রিয় প্রদত্ত নামগুলো জাতীয় , আঞ্চলিক , সাংস্কৃতিক এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বহুল ব্যবহৃত প্রদত্ত নামের তালিকাগুলোতে গত এক বছরের মধ্যে জন্ম নেওয়া শিশুদের সবচেয়ে বেশি দেওয়া নামগুলো থাকতে পারে , যা বর্তমান নামকরণের প্রবণতাকে প্রতিফলিত করে , অথবা এটি মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ব্যক্তিগত নামগুলো নিয়ে গঠিত হতে পারে।



