...|...|...

জাতীয়

বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই: রাষ্ট্রপতি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১০
Shares
বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুসঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশ্বে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে এসব কথা বলেন তিনি।

এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’

তিনি বলেন, ‘এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো সভ্যতা সংকটে পড়বে। তাই প্রযুক্তির অগ্রগতির সাথে মানুষের নিয়ন্ত্রণ ও কল্যাণের বিষয়টিও নিশ্চিত করতে হবে।’

তরুণরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘তরুণ প্রজন্মসহ সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’

এসময় এআইকে ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য সৃষ্টি ও বাজারে নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানান তিনি।