...|...|...

জাতীয়

দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা রাত-দিন পরিশ্রম করছি দেশের অগ্রগতির জন্য। শ্রমিক ভাইদের মজুরি নিয়ে সমস্যা আছে, আশা করছি দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কোনো শ্রমজীবী মানুষ শিল্পের ক্ষতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, যেখানে শিল্পের প্রসার ঘটানোর জন্য সরকার চেষ্টা করছে, সেখানে শ্রমিকদের দাবির অন্তরালে একটি মহল সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের অভ্যুত্থানে যারা পালিয়েছে, তারা দেশে ষড়যন্ত্রের জন্য কলকাঠি নাড়ছে। দেশের সম্পদ ধ্বংস করতে চায় ষড়যন্ত্রকারীরা। সময় এসেছে দেশ গড়ে তোলার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। যারা দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়, সেই সব বিশৃঙ্খলাকারীকে রুখে দিতে হবে।

সব শক্তি দিয়ে ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, ষড়যন্ত্রকারীরা তা ভেস্তে দিতে চায়। বাংলাদেশকে অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে। ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দেওয়া হবে।