মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে পতন দেখা গেছে। ওমানের মাধ্যমে সৌদি আরব অতিরিক্ত ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবরের জেরে বৃহস্পতিবার এশিয়ান বাজারে লেনদেনের শুরুর দিকে তেলের দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৯ মিনিটে রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, মার্কিন ডব্লিউটিআই বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্সের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে, গত বুধবার উভয় ধরনের তেল চুক্তির দাম প্রায় ৩ ডলার করে কমেছিল।


